ইছামতি
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর: অতিরিক্ত প্রেস সচিব

বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর: অতিরিক্ত প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দেশের অর্থনীতিতে গতি সঞ্চার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। মূলত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় করে এই কাজটি সম্পন্ন করা হবে।”
আতিকুর রহমান রুমন আরও জানান, বন্ধ থাকা পাটকল ও চিনিকলগুলো পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে এসব কারখানায় পুনরায় উৎপাদন শুরু হবে, যা একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাবে, অন্যদিকে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে সংশ্লিষ্ট এলাকার পুরোনো শ্রমিকদের কর্মস্থলে ফেরার পথ সুগম হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ও বেসরকারি অংশীদারত্বের (PPP) ভিত্তিতে বা উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এই শিল্প ইউনিটগুলো পরিচালনার রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলো। এ উদ্যোগটি দেশের শিল্প খাতের স্থবিরতা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহম

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর: অ

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

আমাদের আগামীদিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে এমন এক 'অসম যুদ্ধের

20